২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেবামূলক কাজের মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী উদযাপন

কমজগত

Published : 27 Mar 2015, 02:10 PM

Updated : 23 Jun 2022, 11:38 PM

ঢাকাঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন পরিষদের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান আলীমুজ্জামান রতন মুন্সীর ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন করা হবে আগামী বুধবার (১ এপ্রিল)। আলীমুজ্জামান রতন মুন্সী ১৯৫৯ সালে জম্মগ্রহন করেন, ২০১২ সালে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।

মহুরমের মৃত্যু বার্ষিকী পালিত হবে বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে দিয়ে। চরআত্রা অজিজিয়া উচ্চ বিদ্যালয়ে এই দিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দাঁতের চিকিৎসা, মুসলমানী, গাইনী ও শিশু, সার্জারী, মেডিসিন, নাক, কান, গলা, হাড়ের চিকিৎসা প্রদান করা হবে। সেবামূলক কাজটির আয়োজন করছে খাঁন সাহেব আব্দুল আজিজ মুন্সী ফাউন্ডেশন।

এই উপলক্ষ্যে আরও থাকছে, দোয়া মাহফিল, খতমে কুরআন, কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচী এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হবে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছে ড: তৌহিদ মুন্সী।