২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৪৩ কেজি’র পাংগাস

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 04 Sep 2014, 11:22 AM

Updated : 23 Jun 2022, 11:50 PM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহরতলীর ভাবকীর মোড় বাজারে তোলা হয়েছে ৪৩ কেজি ওজনের পাংগাস মাছ । মাছটি দেখতে উৎসুক মানুষের উপচেপড়া ভিড় । গতকাল বুধবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি । মাছটির বিক্রেতা গোলাপ মিয়া (৪২) জানান , গতকাল বুধবার বিকালে জেলার তারাকান্দা উপজেলা থেকে ২৩ হাজার ৪শ' টাকায় মাছটি কিনেছেন । এটি পুকুর চাষ করা । গোলাপ জানান , রাত সাড়ে ১০ টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ২৬ হাজার ৫শ' টাকায় । এ দামে মাছটি বিক্রি করলে লাভ হবে না বলে তিনি মাছটি বিক্রি করছেন না বলে জানান ।
ছবি ক্যাপশন: মুক্তাগাছা (ময়মনসিংহ) : ৪৩ কেজি ওজনের পাংগাস মাছ