২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানকে বাদ দেওয়ার চেষ্টা আবার প্রমাণ করে বাঙ্গালী কখনো এক থাকতে পারে না !!!

সুকান্ত কুমার সাহা

Published : 12 Apr 2014, 04:42 PM

Updated : 23 Jun 2022, 11:52 PM

ইতিহাস বলে, বাঙালীরা কখনো এক থাকতে পারে না বা একক নেতৃত্ব মানে না, যতই সেটা নিজেদের ভালোর জন্য হোক। একমাত্র বঙ্গবন্ধু এদের কিছুদিনের জন্য এক করতে পেরেছিলেন, আর তাইতো আমরা স্বাধীনতা পেয়েছিলাম।

সেই একই ট্রেন্ডকে অনুসরণ করেই ইমরানকে গণজাগরণ মঞ্চ থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে !

মানুষের ভুলত্রুটি থাকতে পারে তাই বলে তাকে বাদ দিতে হবে ? মাথায় ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হবে ? নাকি ঔষধ খেতে হবে ?

আমি মনে করি, সে ভুল করে থাকলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত! কারণ তার অল্টারনেটিভ যে আসবে সেও যে নির্ভুল থাকবে তার গ্যারান্টি কি ?

আফটার অল আমরা সবাই বাঙ্গালী এবং নিজেদের রগে রগে চিনি !!!

১২/০৪/২০১৪