২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের লোকজন কি ঘুমাচ্ছে

সাকূর আনাম

Published : 07 Feb 2013, 12:03 AM

Updated : 23 Jun 2022, 11:54 PM

Image
সারাদেশে সামাজিক আন্দোলনের অগ্নিশিখা জ্বলছে-বরিশালের লোকজন কি ঘুমাচ্ছে।

বরিশালের লোকজন কি ঘুমাচ্ছে। সারাদেশে জাহিলি জামায়াতিদের তান্ডব; কাদের মোল্লার ফাসির আদেশ না হওয়া -তারপরও বরিশালে ব্যাপক গনআন্দোলন গড়ে উঠছে না কেন! এই বরিশাল মনোরমা বসু মাসীমার বরিশাল না! এই বরিশাল মহান ইংরেজ খেদাও আন্দোলনের বীরদের বরিশাল না! মুক্তিযুদ্ধের ৭জন বীর শ্রেষ্ঠর মধ্যে ২জন বীরশ্রেষ্ঠ বরিশালেরর। অনন্য সম্মান। মুক্তিযুদ্ধে বরিশালেরর অবদান সেরার সেরা। বীর বরিশাল। সেই বরিশাল এখনও গর্জে উঠছে না কেন!!দুলাল, তপংকর, দীপংকর ,চুন্নু , নসরত আযাদ,মিলন ফারাবী , সরদার ফারুক_- আমি তোমাদের শাকুর ভাই বলছি। তোমরা কোথায়!

বরিশাল এখন ঘাতক দালাল নির্মূল আন্দোলনে আগুন স্ফুলিঙ্গ হয়ে সারাদেশের আলোকবর্তিকা হচ্ছে না কেন! তোমরা কি মরে গেছ! তোমরা আর বেচে নেই সরদার ফারুক!!! আমি গোলাম আযমকে জুতাপেটাণো শাকুর আনাম বলছি বন্ধু ভাই জেগে ওঠো। সামাজিক আন্দোলন গড়ে তোল। টাউন হল শহীদ মিনারে আন্দোলনের অগ্নিশিখা জ্বালাও। এটা এখন ফরজ। আর সময় নেই। মহাবিপ্লবীদের মহান বরিশালে আবার নতুন বিপ্লবের শিখা চিরন্তন জ্বালাও।

প্রিয় সম্মানিত ব্লগপোষক, এটি জরুরি আহবান, অনুগ্রহ করে স্বাধীকার চেতনার বিবেচনায় দ্রুত প্রকাশ করুন।