২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো জীবন যুদ্ধে পরাজিত: একজন হতভাগ্য বাংলাদেশি

প্রেমাধীনায়ক

Published : 30 Dec 2012, 12:03 PM

Updated : 23 Jun 2022, 11:57 PM

আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত। বিএসএফের গুলিতে আনারুল ইসলাম হোসেন (৩৩) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।ঘটনাস্থল ঝিনাইদহ জেলার মহেশপুরের জলুলি সীমান্ত।আজ ভোরে গরু আনতে গেলে ভারতের জিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

প্রশ্ন হচ্ছে এভাবে আর কত বাংলাদেশী কে প্রান দিতে হবে?? ওরা দেশের জন্য যুদ্ধে যায় নি ঠীক আছে কিন্তু জীবন যুদ্ধে টিকে থাকতে ওরা বারবার এভাবে উঁইপোকার মত প্রাণ দিচ্ছে। এর কি কোন প্রতিকার নাই?