২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে আমিনির শুভেচ্ছা বার্তা !!

ম, সাহিদ

Published : 16 Apr 2011, 12:27 AM

Updated : 24 Jun 2022, 12:45 AM

এসো হে বৈশাখ এসো এসো…এই আহ্বানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে দেশের মানুষ আর অন্য দিকে আমাদের বাংলাদেশের ইসলাম রক্ষার এক মাত্র হর্তা কর্তা ! আমিনি সাহেব ১০ মিনিটের নোটিশে দেশ অচল করার হুমকি বার্তা সত্যি নতুন বছরের নববর্ষের শুভেচ্ছা হিসাবে গ্রহন করা যেতে পারে। কারন আমরা নতুনত্বে বিশ্বাস করি আর তাই গত সংসদ নির্বাচনে দিন বদলের অঙ্গিকারে সাড়া দিয়ে মহাজোটকে ক্ষমতায় এনেছিলাম। তো বদল যেহেতু চাই তবে নবর্ষের শুভেচ্ছা জানানোর প্রক্রিয়ায়ও নতুনত্বে আর অবাক হওয়ার কি আছে!!

আমিনি সাহেবকে ধন্যবাদ নতুন কিছু শেখানোর জন্য।