২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অন্যতম অনলাইন রেডিও – রেডিও ভয়েস২৪

বিজয়কুমার

Published : 04 Oct 2012, 04:54 PM

Updated : 24 Jun 2022, 12:02 AM

তথ্য প্রযুক্তির এই যুগে এসেও থেমে নেই আমরা। বর্তমান যুগে অনলাইন রেডিও একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম। যার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা গান, সংস্কৃতিকে তদুপরি বাংলাদেশ কে তুলে ধরা সম্ভব। যার ফলশ্রুতিতেই "রেডিওভয়েস২৪" এর জন্ম। আমরা বিশ্বাস করি যে, আসলে বিদেশী সঙ্গীতের আগ্রাসন রোধ করার ক্ষেত্রে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার কোনো বিকল্প নেই। বাংলাদেশের সঙ্গীতের নিজস্ব ঐতিহ্য এ দেশের লোকসঙ্গীত। হাজার বছর ধরে এই ঐতিহ্য লালিত। এ ছাড়া বাংলা গান রূপ পরিবর্তন করে যুগের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার উপাদানে সমৃদ্ধ। তাই তো সঙ্গীত আমাদের অতি বিশ্বস্ত-সুহৃদ্‌ এবং সহচর।

এ লক্ষ্যে রেডিওভয়েস ২৪ ঘণ্টাই বাংলা আধুনিক, ফোঁক, পপ, ক্লাসিক ইত্যাদি গান প্রচার করে আসছে। রেডিওভয়েস২৪ এর ওয়েবসাইট এ প্রবেশ করে যে কেউই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শুনতে পারবে ২৪ ঘণ্টাই বাংলা গান। রেডিওভয়েস২৪ এর ওয়েবসাইট এর ঠিকানা হলঃ www.radiovoice24.com

আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে আপনি চাইলে Like করতে পারেন আমাদের সাথে… www.facebook.com/radiovoice24