২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি রিনিউ হবে কবে?

রাশেদুল ইসলাম রাজ

Published : 14 Sep 2012, 01:44 PM

Updated : 24 Jun 2022, 12:03 AM

আমরা যারা ২০১১ সালের ডাচ বাংলা ব্যাংকের এইচ,এস,সি বৃত্তি পেয়েছিলাম তারা এখন খুব কষ্টে আছি। যেহেতু অন্য কোন ব্যাংকে আবেদন করার সুযোগ নেই এবং এই বৃত্তির টাকা দিয়েই আমরা চলি তাই আমরা জুলাই মাস থেকে খুব কষ্টে আছি। ২৫০০ টাকায় মাস চলে যায়্ তাই টিউশনি করাইনা, কিন্ত প্রায় আড়াই মাস ধরে খুব কষ্ট করে চলতে হচ্ছে । এমতাবস্থায় আমাদের মত দরিদ্র ছাত্রদের দিকে তাকিয়ে ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন অতি দ্রুত ফলাফল ঘোষনা করে যেন আমাদের কষ্ট লাঘবে পুনরায় তাদের সহানুভুতির প্রমান দেয় সেজন্য ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন পিরচালকের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।