২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজ আমাদের বোনের প্রথম মৃত্যুবার্ষিকী

জিনিয়া

Published : 02 Aug 2012, 10:56 AM

Updated : 24 Jun 2022, 12:05 AM

আজ ২ আগস্ট। গত বছর এই দিনে আমাদের বড় বোন আমাদেরকে ছেড়ে পরপারে চলে যান। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই মাস অসহনীয় মরণ যন্ত্রণায় ভুগে তিনি এই মরণ ব্যাধির কাছে হার মানেন। আমার বড় বোনের জন্য আপনাদের সকলের নিকট দুআ প্রার্থী। আপনারা দুআ করবেন যেন মহান আল্লাহপাক আমার বোনকে জান্নাত নসীব করেন। সেই সাথে আমাদের ৭৮ বছরের বাবা আর ৬৫ বছরের মা যেন তাঁদের সন্তান হারানো কষ্ট ও শোক এর বোঝা কিছুটা হলেও লাঘব করতে পারেন, তাঁদের জন্য দুআ করবেন।

বিস্তারিত পড়ুন আমার বড় ভাই "পাগল মন" এর ব্লগ শিরোনাম 'বেদনার নীল রঙ ও ৫ জুলাই রাত…"