০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

এ কমিটিতে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাসও সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

সুফিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 11:16 PM

Updated : 07 Oct 2026, 11:26 PM

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।

বুধবার এক এক্স পোস্টে মানবাধিকার পরিষদ জানিয়েছে, পরিষদের ৬৩তম অধিবেশনে তাকে এশিয়া-প্যাসিফিক রাষ্ট্রগুলো থেকে এই পদে নির্বাচন করা হয়।

কূটনীতিক সুফিউর রহমান জেনিভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন।

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসাবে দায়িত্বে পেলেও পরে চেয়ারে বসা হয়নি তার।

কূটনৈতিক জীবনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার এবং মিয়ানমারে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি।

অবসরের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র রিসার্চ ফেলো কাজ করছেন তিনি।

উপদেষ্টা কমিটিতে চারটি আঞ্চলিক গ্রুপের ছয়জনকে এনেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।

এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সুফিউর রহমানের সঙ্গে উপদেষ্টা কমিটিতে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাসও সদস্য নির্বাচিত হয়েছেন।