১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাতিরঝিলে ভাসছিল যুবকের লাশ

সিআইডির ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 01:56 PM

Updated : 21 Jul 2023, 01:56 PM

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার এসআই মুকুল রঞ্জন দেব জানান।

তিনি বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আঘাতের চিহ্ন আছে কি না দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই সুরতহাল করা হবে।”

নিহতের পরনে ছিল কালো ফুল হাতা শার্ট ও জিন্স। পুলিশের ধারণা, অন্তত দুদিন আগে তার মৃত্যু হয়েছে। 

মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।