১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নয়া পল্টনে সংঘর্ষের পর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ

এর জেরে যানজট দেখা দিয়েছে আবার আশপাশের সড়কগুলোতে।

নয়া পল্টনে সংঘর্ষের পর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ

নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আগুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 08:40 PM

Updated : 07 Dec 2022, 08:40 PM

নয়া পল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঢাকার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর জেরে যানজট দেখা দিয়েছে আবার আশপাশের সড়কগুলোতে।

১০ নভেম্বরের সমাবেশ নিয়ে টানাপড়েনের মধ্যে বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে একজন নিহত হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বিএনপির বহু নেতা-কর্মীকে।

ওই সংঘর্ষের পরই নয়া পল্টনসহ আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ৮টার দিকেও পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়ক, কাকরাইল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আরামবাগ থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কেও কোনো যানবাহন চলাচল করছে না। রামপুরার আবুল হোটেল থেকে ফ্লাইওভার দিয়ে মালিবাগ পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তেজগাঁওয়ের সাত রাস্তা দিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়েও যান চলাচল বন্ধ আছে।

এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর সংলগ্ন সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে।

ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপি কার্যালয়ের আশেপাশের সড়ক দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রেখেছি। এতে কিছুটা যানজট দেখা দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই যান চলাচল শুরু হবে।”

পুরানো খবর:

রিজভী, এ্যানীসহ বহু আটক, বিএনপি কার্যালয় ঘিরে পুলিশ