২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী টিকা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্ক থেকে বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 12:17 AM

Updated : 24 Sep 2026, 12:17 AM

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বুধবার হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।

তিনি বলেন, “বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী টিকা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

“জেলা ও থানা পর্যায়ে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলার বিষয়াদি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”

বৈঠকে অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ তিতুমীর, জিয়া হায়দার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন।