০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে ক্যামেরাবন্দি তারেক-জুবাইদা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় ছবিগুলো তোলা।

ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে ক্যামেরাবন্দি তারেক-জুবাইদা

বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। হোয়াইট হাউজের সৌজন্যে ছবিটি শনিবার প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 06:18 PM

Updated : 03 Oct 2026, 06:34 PM

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের তোলা দুটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের সৌজন্যে শনিবার ছবি দুটি প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন বিশ্বনেতারা।

Image

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান। ছবি: হোয়াইট হাউজের সৌজন্যে

তাদের সম্মানে নিউ ইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে ২২ সেপ্টেম্বর নৈশভোজ আয়োজন করেন ডনাল্ড ট্রাম্প। সেই আয়োজনে অংশগ্রহণ করেন তারেক রহমান ও জুবাইদা রহমানও।

দুটির মধ্যে একটি ছবি নৈশভোজে তোলা হয় বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

নৈশভোজের ছবিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ক্যামেরাবন্দি হন তারেক রহমান ও জুবাইদা রহমান। ছবির মাঝে দাঁড়ানো ছিলেন ডনাল্ড ট্রাম্প। তার ডানে ছিলেন তারেক রহমান; বাঁয়ে ছিলেন জুবাইদা রহমান। ছবিতে তিনজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

আরেকটি ছবি তোলা হয় পরের দিন; জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজন করেন। সেখানে মেলানিয়ার সঙ্গে ক্যামেরাবন্দি হন জুবাইদা রহমান।

তাদের পেছনে একটি ব্যানার ছিল, যার স্লোগান ছিল ‘বি বেস্ট’। এটি মূলত মেলানিয়া ট্রাম্পের একটি সামাজিক উদ্যোগের স্লোগান।

পুরানো খবর:

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী