রাস্তায় পড়েছিলেন অচেতন হয়ে, ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকার ডেমরায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
শুক্রবার রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ডেমরা থানার এসআই আব্দুল মজিদ জানিয়েছেন।
আনুমানিক ৪০ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই মজিদ বলেন, ডেমরার পাইটি ব্রাক ব্যাংকের পাশের রাস্তায় অচেতন অবস্থায় তিনি পড়েছিলেন। সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মরদেহ ময়নাতদন্তের হাসপাতালটির মর্গে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।
