চতুর্থ ধাপে ৫৫ উপজেলা ও ঝিনাইদহ-১ উপ নির্বাচন ৫ জুন
এই ধাপে ৫৫টি উপজেলার মধ্যে দুই উপজেলায় ইভিএমে ভোট হবে, বাকি উপজেলাগুলোতে হবে ব্যালট পেপারে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন।
একই দিন ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচন করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচনে ভবনে ইসির ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানান, চতুর্থ ধাপের উপজেলার ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। এর ২০ মে প্রতীক বরাদ্দ এবং প্রচার শুরু হবে।
এই ধাপে ৫৫টি উপজেলার মধ্যে দুই উপজেলায় ইভিএমে ভোট হবে, বাকি উপজেলাগুলোতে হবে ব্যালট পেপারে।
এবার প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে অন্তত ৪৮৫ উপজেলার ভোট হবে চার ধাপে।
ঝিনাইদহ-১ আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা যান। সে কারণে ওই আসনে উপ নির্বাচন হচ্ছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে; মনোনয়নপত্র বাছাই হবে ৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ হবে এবং ভোট ৫ জুন।
এ উপনির্বাচনে ভোট হবে ব্যালট পেপারে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।
পুরনো খবর:
