১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেজগাঁওয়ে বাসে আগুন

তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 11:23 PM

Updated : 20 Dec 2023, 11:23 PM

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বেসরকারি কোম্পানির বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও কলোনি বাজার মোড়ে বিবিএস কেবল কোম্পানির ওই বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে।

খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ করে আসছে বিএনপি। ওই সময় থেকেই নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থানে নাশকতার শিকার হচ্ছে যানবাহন।