১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকে।

শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 08:18 PM

Updated : 12 Jan 2024, 08:18 PM

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি; ফলে শবে মেরাজ পালিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। 

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল বলেন, “রোববার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।” 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমও সভায় উপস্থিত ছিলেন। 

হিজরি সনের ২৬ রজব শবে মেরাজ পালিত হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। 

সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করেন। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান মুসলমানরা। 

শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।