১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা হল না ৯২তম তারিখেও

প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩১ অক্টোবর নতুন তারিখ রেখেছে আদালত।

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা হল না ৯২তম তারিখেও

২০১২ সালে বাসায় খুন হন সাংবাদিক দম্পতি  সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 01:15 PM

Updated : 26 Sep 2022, 01:15 PM

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ফের ব্যর্থ হয়েছে র‍্যাব।

প্রতিবদেন জমা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে ফের এক মাসের বেশি সময় দিয়েছে আদালত। এ নিয়ে ৯২তম বার এ মামলার প্রতিবেদন জমা পিছিয়ে গেল।  

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম এদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতের কাছে ফের সময়ের আবেদন করেন। 

এর ভিত্তিতে ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩১ অক্টোবর নতুন তারিখ রাখেন বলে প্রসিকিউশন পুলিশের উপ-কমিশনার জসীম উদ্দিন জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যাকাণ্ডের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনও পান। 

প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ আলোচিত এ হত্যা মামলার তদন্তে নামে। চারদিন পর তদন্তের ভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

তারা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

দায়িত্ব পেয়ে ডিএনএসহ অন্যান্য বায়োমেট্রিক পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে বটি, পরিধেয় কাপড়সহ বেশ কিছু বস্তু পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ল্যাবেও পাঠায় র‌্যাব। কিন্তু ১০ বছরেও এ হত্যা রহস্য উদঘাটন হয়নি।

আরও পড়ুন

পুরানো খবর:

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দিতে ৯১তম তারিখেও ব্যর্থ র‌্যাব

পুরানো খবর:

৮৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

পুরানো খবর:

সাগর-রুনি হত্যা: তদন্তকারীদের ‘পেশাদারিত্বে’ আর ভরসা পাচ্ছে না পরিবার

পুরানো খবর:

৮৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

পুরানো খবর:

৮৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন