০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নতুন দায়িত্ব পেলেন এমদাদুল হক চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক

এমদাদুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 09:12 PM

Updated : 05 Oct 2026, 09:11 PM

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এমদাদুল হক ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নতুন দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।

২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের জন্য চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পেয়েছিলেন এ এস এম সালেহ আহমেদ। সেই মেয়াদ শেষের পর এমদাদুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করা হল।