০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।

‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:23 PM

Updated : 07 Nov 2026, 09:26 PM

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সন্ধ্য়ায় ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।”

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই শিক্ষার্থীরা মাঠে নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের একটি প্ল্যাটফর্মের নেতৃত্বে এ আন্দোলনের ধারাবাহিকতায় ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

পরে অভ্যুত্থানের সামনের সারির নেতারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গঠন করে, যারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ নির্বাচনে ছয় আসনে জয়লাভ করে।

মন্ত্রীপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো. মশিউর রহমান।