২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অর্ধ কোটি টাকার মদসহ গুলশানে যুবক গ্রেপ্তার

অভিযানের সময় পালিয়েছে কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 12:46 PM

Updated : 29 Sep 2026, 12:46 PM

ঢাকার গুলশান থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৬৮৮ লিটার মদসহ এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।

সোমবার রাতে গুলশান-১ নম্বর এলাকার এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে এই বিপুল মদসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তার মিন্টু চন্দ্র সূত্রধরসহ (৩৯) পলাতক আসামিরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ গুদামজাত করেছিল। অভিযানের সময় ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টাকালে মিন্টুকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এসআরবি বলছে, পরে মিন্টুর দেওয়া তথ্যে সপ্তম তলার দুটি কক্ষ থেকে ৭৬৫ বোতল বিদেশি মদ, একটি মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

জব্দ মদের আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি ব্যবস্থা নিতে মিন্টুকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।