২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

এবার পদত্যাগ করলেন ডিএজি বেলায়েত হোসেন

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “আমি তার পদত্যাগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 07:59 PM

Updated : 21 Sep 2026, 07:59 PM

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলায়েত হোসেন সোমবার বিকেল ৫টায় পদত্যাগপত্র জমা দেন।

“আমি তার পদত্যাগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি।"

এর আগে ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা।

তারা হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।