২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৪ পৌরসভা ও ৩ উপজেলায় ভোট বুধবার

এদিন তিন উপজেলায় সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

৪ পৌরসভা ও ৩ উপজেলায় ভোট বুধবার

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 07:56 PM

Updated : 02 Nov 2022, 10:51 AM

দেশের চারটি পৌরসভা ও তিনটি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বুধবার।

নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান; এতে ইভিএম ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরাও থাকবে।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আসাদুজ্জামান বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।

পুরনো খবর:

জলঢাকা উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে

এছাড়াও একই দিন চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানী নগর- এই তিন উপজেলায় সাধারণ নির্বাচন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সেই সঙ্গে চারটি উপজেলায় চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন হবে। এগুলো হলো- নেত্রকোণা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা।

আর ১১ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং ৫৮ ইউপির বিভিন্ন ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচন রয়েছে বলে জানিয়েছেন ইসির সহকারি সচিব আশফাকুর রহমান।