হরতালের মধ্যে জজ আদালত চত্বরে বোমাবাজি
এ আদালতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালতে হৈ চৈ হয়।
বিএনপির ডাকে হরতালের মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে বোমাবাজি হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস পাল জানান, সোমবার বিকাল ৪টা ১ মিনিটে মহানগর দায়রা জজ আদালত ভবনের জাতীয় পতাকা উত্তোলন বেদীর সামনে হাতবোমা ফাটানো হয়।
এ আদালতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালতে হৈ চৈ হয়। এর মিনিট বিশেক পর আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (লালবাগ) জাফর হোসেন বলেন, “একটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।"
