Published : 10 Oct 2023, 12:30 AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল আলম সেখকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
পদোন্নতির পর খায়রুল আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে পদে বদলি করা হয়।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে জ্যেষ্ঠ সচিব করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।