২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ত্রুটির কারণে যথাসময়ে বিমানের ফ্লাইটটি ছাড়তে পারেনি।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশের ফ্লাইট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 07:59 PM

Updated : 29 Oct 2026, 08:22 PM

পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় ৮টা) ফ্লাইটটি যাত্রা করে।

চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি তখন ছাড়তে পারেনি।

বিমানের ভেতরে কিছু সময় অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা নেমে আসেন।

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের তরফে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও সেটির ধরন কী তা বলা হয়নি। পরে চার ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) উড়োজাহাজটির ক্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়।

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের কথা বলেন। তবে কী ধরনের ত্রুটি সেটি তিনি বলেননি।

স্থানীয় সময় সোয়া ১০টার দিকে মন্ত্রী বলেন, উড়োজাহাজের ত্রুটি সারাই করার পর প্রধানমন্ত্রীসহ যাত্রীরা বিমানে উঠেছেন।

যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেন।