২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

আইওআরএর সভায় যোগ দিতে এসে ল্যাভরভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2022, 06:41 PM

Updated : 13 Nov 2022, 08:33 PM

দুদিনের সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসবেন তিনি।

পরদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ মন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে।

২৩ সদস্য দেশের জোট আইওআরএ-তে ২০২২-২৩ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

গত বছরের নভেম্বর মাসে ঢাকায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জোটের দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসাবে যুক্ত হয় রাশিয়া।

ঢাকায় আইওআরএ কাউন্সিল অব মিনিস্টিার্সে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ল্যাভরভ।

সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, “উনাকে আইওরা (আইওআরএ) কনফারেন্সে দাওয়াত দিয়েছি, এটাতে রুশ পররাষ্ট্রমন্ত্রীসহ প্রায় ১৪-১৫ জন মন্ত্রী আসবেন। এটা একটা সুখবর।”

পুরনো খবর:

দক্ষিণপূর্ব এশিয়ার সামরিকীকরণ চাইছে পশ্চিমারা: ল্যাভরভ