Published : 21 Sep 2026, 12:06 PM
রাজধানী ওয়ারীতে জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে এর চালক মারা গেছেন।
সোমবার সকাল কাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে (৪৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ওয়ারী থানার এসআই শামীম রেজা বলেন, “আমরা খবর পেয়ে জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চালককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।”
পুলিশের এই সদস্য জানিয়েছেন, স্থানীয়দের কাছে তিনি জেনেছেন দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে যায় এবং চালক ভ্যানের নিচে পড়েন।
রফিকুল গ্রামের বাড়ি ময়মনসিংহে, ঢাকার মগবাজার আমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।