১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন সেনাপ্রধান

১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর নয় দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ পালিত হবে।

মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 06:32 PM

Updated : 18 Oct 2023, 06:32 PM

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর নয় দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ পালিত হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, মিলিটারি পুলিশ সপ্তাহে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সকল সেনানিবাসে ট্রাফিক আইন সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি এবং সেনানিবাসে চালাচলের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করে সচেতনতামূলক কার্যক্রম চলবে।

মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করে সেনাবাহিনীর প্রধান বলেন, “মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধরণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃ্দ্ধি পাবে।”

এছাড়া মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে কোর অব মিলিটারি পুলিশের কাজের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে সকল বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন সেনাপ্রধান।

সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।