১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি

৮ মার্চ দেশে ফিরবেন আইজিপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 06:16 PM

Updated : 05 Mar 2024, 06:16 PM

ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে দুবাই গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

৫-৭ মার্চ পর্যন্ত চলা সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে তিনি দুবাই যান বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশের আইজির এটি সরকারি সফর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন।

আইজিপি ৮ মার্চ দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।