২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের নূর আলী কন্যার মৃত্যু

নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 06:22 PM

Updated : 07 Dec 2023, 07:59 PM

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে গত বুধবার সড়ক দুর্ঘটনায় ৩৭ বছর বয়সী নাদিহার অকাল মৃত্যু হয় বলে জানিয়েছেন ইউনিক গ্রুপের উপদেষ্টা খোন্দকার শওকত হোসেন।

তিনি বলেন, “নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় এ দুর্ঘটনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা নাদিহা আলী।

ইউনিক গ্রুপের এমডি নূর আলী শিকাগোয় রয়েছে। নাদিহার মা সেলিনা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে নাদিহার লাশ দাফনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নূর আলীর মালিকাধানীন পত্রিকা আমাদের সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন সেখানেই সম্পন্ন হবে।