১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে লন্ডনে

লন্ডন থেকে আগামী ৪ অক্টোবর শেখ হাসিনার ঢাকা ফেরার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 12:39 PM

Updated : 28 Oct 2023, 04:04 PM

যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন থেকে রওনা হয়ে শনিবার সকালে তিনি লন্ডন পৌঁছান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হিথরো বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

লন্ডন থেকে আগামী ৪ অক্টোবর শেখ হাসিনার ঢাকা ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।

ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী নিজের জন্মদিন কাটান। মাকে নিয়ে জন্মদিন উদযাপনের একটি ছবি প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ ফেইসবুকে শেয়ার করেন। শুক্রবার ওয়শিংটন থেকে লন্ডন রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)