২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা-১৭ উপনির্বাচনে আরাফাত, হিরো আলমসহ ৭ প্রার্থী

গণতন্ত্রী পার্টির প্রার্থী ছিলেন দুজন, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুজনের প্রার্থিতাই বাতিল হয়ে গেছে।

ঢাকা-১৭ উপনির্বাচনে আরাফাত, হিরো আলমসহ ৭ প্রার্থী

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 08:51 PM

Updated : 25 Jun 2023, 08:52 PM

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তবে নিয়মের কারণে এক দলের দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকেছেন সাতজন। 

রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন প্রার্থীরা। 

  • বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত

  • জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান

  • তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান

  • বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন

  • জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান

  • বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন

  • স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)

এ আসনের উপ নির্বাচনে ২০ জন মনোনয়নপত্র তুললেও জমা দেন ১৫ জন। বাছাইয়ে ৮ জনের মনোনয়ন বাতিল হয়। তাদের মধ্যে জাকের পার্টির রাশিদুল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে ফেলে বৈধ প্রার্থী থাকে মোট নয়জন।  

তাদের মধ্যে গণতন্ত্রী পার্টির চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম এবং মহাসচিব মনোনীত প্রার্থী অশোক কুমার ধর– দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা হয়েছিল।   

বিধি অনুযায়ী, একই দলের প্রত্যয়নে একাধিক প্রার্থী থাকার সুযোগ নেই, আবার দুজনের প্রার্থিতা বাছাইয়ে বৈধ হলে কেউ প্রত্যাহার না করলে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান সাংবাদিকদের বলেন, “কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। একটি দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়ার পর বাছাইয়ে দুজনই বৈধ হন। তবে প্রত্যাহারের নির্ধারিত সময়ে একজনও মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুজনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে।”

পুরনো খবর:

ইসি নিয়ে এখন আশাবাদী হিরো আলম
‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আরাফাত, হিরো আলমের ‘প্রতিবাদ’

তফসিল অনুযায়ী, ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এ উপনির্বাচন হচ্ছে। ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।