২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গার্ডার দুর্ঘটনা: নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি

দেশের সব নির্মাণকাজে সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কিনা, তা তদারকি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

গার্ডার দুর্ঘটনা: নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি

সোমবার গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 09:57 PM

Updated : 16 Aug 2022, 09:57 PM

উত্তরায় ক্রেইন উল্টে প্রাইভেটকারে গার্ডারচাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তি এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান।

তাদের বিবৃতিতে বলা হয়, “ক্রেইন পরিচালনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অবহেলা ছিল। ব্যস্ত সড়কে এ ধরনের নির্মাণ কাজ চলাকালীন কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকতে হয়, যা ওখানে ছিল না। ফলে ঝুঁকি নিয়েই যান চলাচল করছিল। তাই এটা অবহেলাজনিত দুর্ঘটনা, যা শাস্তিযোগ্য অপরাধ।”

সোমবার বিকালে উত্তরার জসিম উদদীন সড়ক এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেইন দিয়ে গার্ডার ট্রেইলারে তোলার সময় এটি একটি গাড়ির উপর পড়ে। এতে গাড়ির পাঁচ আরোহী নিহত হন। আহত হন দুজন। তারা সবাই এক পরিবারের সদস্য।

পুরনো খবর:

গার্ডার পড়ে নিহত ৫: তদন্তে কমিটি

বিবৃতিতে বলা হয়, দেশের অধিকাংশ সরকারি প্রকল্প নির্ধারিত মেয়াদে শেষ হয় না। ‘অধিক মুনাফার লোভে’ ঠিকাদার বা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বারবার কাজের মেয়াদ ও বাজেট বৃদ্ধি করে। এতে রাষ্ট্রের যেমন আর্থিক ক্ষতি হয়, তেমনি জনভোগান্তিও বাড়ে।

“আবার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামো ভেঙে পড়ার মতো দুর্ঘটনাও মাঝে-মধ্যেই ঘটছে।”

দেশের সব নির্মাণকাজে সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কিনা, তা তদারকি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন

পুরনো খবর:

গার্ডার দুর্ঘটনা: ঠিকাদারের ‘গাফিলতি’ পেয়েছে তদন্ত কমিটি
গার্ডার দুর্ঘটনা: ক্রেইন চালক, ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে মামলা