০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হজ করতে গেলেন জামায়াত আমির

হজ শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 09:19 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের পথে রওনা হন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ বলছে, আমিরকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

হজ শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।