২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমীরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে, বলেছে জামায়াত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সকালে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

এ সময় বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব ও অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন উপস্থিত ছিলেন।

জামায়াত আমীরের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব জনাব মুহাম্মাদ সফিউল্লাহ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে।