১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিধস ও বন্যায় প্রাণহানি: শোকাহত শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা ইউনূসের

বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক প্রয়োজনসহ সম্ভাব্য যে কোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।”

ভূমিধস ও বন্যায় প্রাণহানি: শোকাহত শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা ইউনূসের
ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ লাখ মানুষ। ছবি: রয়টার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে প্রবল বৃষ্টি, বন্যা আর ভূমিধসে শ্রীলঙ্কায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেছেন, “এ দুঃসময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার পাশে রয়েছে।”

ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধস ও বন্যায় অন্তত ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ লাখের বেশি মানুষ। 

২৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে; এক লাখ ৪৭ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।

ইউনূস তার বার্তায় বলেন, “বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও, আমি শোকসন্তপ্ত পরিবার এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং এই মর্মান্তিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে। আমরা আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি।”

এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ বন্ধু দেশ শ্রীলঙ্কার জনগণের প্রতি ‘একাত্মতা প্রকাশ করছে’ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,“বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক প্রয়োজনসহ সম্ভাব্য যে কোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।”