১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি

নওগাঁর ডিসিকে চট্টগ্রামে বদলি করে গত মাসে যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করে দিয়েছে মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে গত ২১ সেপ্টেম্বরের একটি আদেশ বাতিল করা হয়েছে।

ওই আদেশে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছিল।

সবশেষ রদবদলে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক পেয়েছেন ফেনীর জেলা প্রশাসকের দায়িত্ব।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।