আরও ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
পটপরিবর্তনের পরপরই অ্যাটর্নি কার্যালয়ে আসে দুই শতাধিক নতুন মুখ।
সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।
সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।
এর মধ্যে ৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৩ অগাস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ অগাস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
