১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংধনুর রফিক ও তার ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভুয়া বন্ধকের মাধ্যমে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক।

রংধনুর রফিক ও তার ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার দুই ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। 

ভুয়া বন্ধকের মাধ্যমে হাজার কোটি টাকার ঋণ আত্মসাতে অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে তিনি এ আবেদন করেন। 

আবেদনে বলা হয়, মেহেদী হাসান দিপু এবং কাওসার আহমেদ অপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের অনুকূলে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা থেকে এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করে। এর বাইরেও তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।