১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে গুলিতে নিহত সিএনজি অটোরিকশা চালক

জুরাইন কানা জব্বারের গলিতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান, বলেন ওসি।

রাজধানীতে গুলিতে নিহত সিএনজি অটোরিকশা চালক
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

রাজধানীর জুরাইনে সিএনজি অটোরিকশার এক চালক গুলিতে নিহত হয়েছেন।

সোমবার রাত ৭টার দিকে বাপ্পা (৩০) নামের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কোমরে গুলিবিদ্ধ একজনকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত আনা হয়েছে বলে জানান।

নিহত ওই ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

কদমতলী থানার ওসি মো. আইয়ুব বলেন, জুরাইন কানা জব্বারের গলিতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। কে, কারা বা কী কারণে তাকে হত্যা করেছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়ারি বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সিএনজি অটোরিকশাচালক ওই ব্যাক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলা রয়েছে।

“আমরা তদন্ত করে দেখছি কারা, কী কারণে তাকে হত্যা করেছে।”