২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ আইজিপির

অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ ও ট্রেনে ভ্রমণ না করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ আইজিপির
ঈদযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:39 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরাবানির পশুবাহী গাড়ি গন্তব্যস্থল ছাড়া অন্য কোথাও না থামানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি, সেই সঙ্গে নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল থেকে বিরত রাখার ওপরও জোর দেন আবদুল্লাহ আল-মামুন। 

কমলাপুরে ট্রেনে ঘরমুখো যাত্রীদের সঙ্গে আইজিপির মত বিনিময়।

কমলাপুরে ট্রেনে ঘরমুখো যাত্রীদের সঙ্গে আইজিপির মত বিনিময়।

নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপনের লক্ষ্যে মহানগর পুলিশ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একসঙ্গে একযোগে কাজ করছে বলেও জানান তিনি। অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ না করার জন্য যাত্রী- সাধারণের প্রতি অনুরোধ জানান তিনি। 

পুলিশের সেবা নিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করার পরামর্শ দেন পুলিশ প্রধান। 

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বাহিনীর প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।