Published : 15 Jul 2025, 06:14 PM
ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় মাহমুদুল হাসান মহিনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে এদিন মহিনকে আদালতে হাজির করা হয়।
তারপর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জিজ্ঞাসাবাদের জন্য মহিনকে হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, আদালত পাঁচদিনের মঞ্জুর করে।
আবেদনে বলা হয়, “এ আসামি মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক বিবেচনায় দেশে বিদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। এ সংক্রান্তে অনেক ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে সেখানে আরও অনেক অজ্ঞাতনামা আসামির উপস্থিতি দেখা যাচ্ছে।
“সোহাগ হত্যার মুল রহস্য উদঘাটন, ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও পর্যালোচনায় ঘটনায় জড়িত অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সনাক্ত এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার করার লক্ষ্যে আসামির পুনরায় ১০ রিমান্ডের প্রয়োজন।”
ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় সোহাগকে।
এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই সোহাগের পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন।
তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান আদালতের কোতয়ালী থানার প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী।
এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।
আরও পড়ুন:
মিটফোর্ডে সোহাগ হত্যা: নারায়ণগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার
মিটফোর্ডে ব্যবসায়ী খুনের দুই মামলায় ২ জন রিমান্ডে
মাথা থেঁতলে হত্যা: 'ফাইসা গেছি', বললেন রবিন
ব্যবসায়ীর মাথা থেঁতলে হত্যা: এবার ৫ দিনের রিমান্ডে দুই ভাই
প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: রবিনের স্বীকারোক্তি, রিমান্ডে আরেকজন
হত্যা-জখম: 'অ্যাকশনতো' হচ্ছে 'সঙ্গে সঙ্গে', বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আই
প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বহিষ্কার বিএনপির ৫ জন
মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা
সরকার 'প্রশাসনকে নিষ্ক্রিয়' রেখেছে যাতে অরাজক পরিস্থিতি থাকে: যুব