Published : 09 Jul 2025, 09:14 PM
রাজধানীর মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।
বুধবার বিকালে হাসপাতালটির ৩ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে বলে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
মো. সোহাগ (৩২) নামে ওই ব্যক্তি মিটফোর্ড এলাকায় পুরনো তার কেনাবেচার ব্যবসা করতেন। তার বাড়ি বরিশালে।
নাম প্রকাশ না করে এক ব্যবসায়ী বলেন, “মিটফোর্ড এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ‘অবৈধ বেচাকেনার’ বাজার রয়েছে। সেটার নিয়ন্ত্রণ নিয়ে সোহাগের সঙ্গে আরেক ব্যবসায়ীর দ্বন্দ্ব চলছিল।”
ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেইটের সামনে পিটিয়ে কুপিয়ে সোহাগকে আহত করা হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”