বিএসএমএমইউ চিকিৎসক নিপুণকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
আদালতে তার রিমান্ড ও জামিনের আবেদনের শুনানি নিয়ে বিচারক এ আদেশ দিয়েছেন।
সরকার পতনের গণআন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে এক দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম রাগীব নূর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক বিএসএমএমইউ চিকিৎসক নিপুণকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন। আইনজীবী শারমিন জাহান রুপা রিমান্ড আবেদন বাতিলের আদেশ চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক উভয়পক্ষের আবেদন নাকচ করে এক দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর হাসানুল হক নিপুণকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান। সেদিন গাজীপুর মহানগর পুলিশ তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় হস্তান্তর করে।
ক্যাপশন- গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তাকে গ্রেপ্তার দেখানো হয় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু মেডিকেল প্রাঙ্গণে রাখা বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলসহ ২০টির বেশি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায়।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে ওই মামলা করেন শাহবাগ থানায় মামলা দায়ের করেন আন্দোলনকারী একজনের বাবা ইসমাইল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বিএসএমএমইউ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হলে বহু মানুষ আহত হন। সেসময় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ১৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
আরও পড়ুন-
