০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ইসিতে কমনওয়েলথের প্রতিনিধিরা, শুনলেন ভোটের পরিবেশ আর প্রস্তুতি

প্রতিনিধিরা রাজনৈতিক দল, সুশীল সমাজ, আন্তর্জাতিক দাতা, কূটনীতিক মহল ও সংবাদমাধ্যমের সঙ্গেও বসবেন।

ইসিতে কমনওয়েলথের প্রতিনিধিরা, শুনলেন ভোটের পরিবেশ আর প্রস্তুতি
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রোববার ইসি ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পরিবেশ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিলেন কমনওয়েলথের প্রতিনিধিরা।

এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে বেশি জোর দিয়েছেন তারা।

রোববার কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান  লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

বিকালে নির্বাচন ভবনে হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিষয়বস্তু তুলে ধরেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ভোট সামনে রেখে অংশীজনের সঙ্গে সংলাপের বিষয় জানানো হয়েছে।

“উনাদের ডেলিগেশন প্রি-ইলেকশন পিরিয়ড, ইলেকশন ডে ও পোস্ট ইলেকশন পিরিয়ডেও আসতে চাইবেন।  পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন, কীভাবে করা হবে। কোথাও ডিসপিউট হলে কীভাবে হ্যান্ডেল করি, তাও জানতে চেয়েছেন।”

তিনি বলেন, আরপিও অনুসরণে নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধি ও ইসির নেতৃত্বে পাঁচটি কমিটি এবং আদালতের নির্দেশনা মেনে সব ধরনের অভিযোগ নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়েছে প্রতিনিধি দলকে।

সংস্কার কমিশনের সুপারিশ কীভাবে গ্রহণ করা হয়েছে এবং কী কী কাজ করা হয়েছে, তার অগ্রগতিও তুলে নির্বাচন কমিশন।

সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রতিনিধি দলের কাছে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রোববার ইসি ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রোববার ইসি ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

“নিরাপত্তা বিষয়ে নেওয়া পদক্ষেপের কথা জানতে চেয়েছেন। বললাম, আমাদের সঙ্গে যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ভেতরে আছি, এটা পযায়ক্রমিকভাবে করা হবে।”

আইনশৃঙ্খলার দুটো বিষয়ে প্রতিনিদিল দল জোর দিয়েছেন মন্তব্য করে সচিব বলেন, “দুটো বিষয়ে ওনারা আলোকপাত করেছেন। একটা ভোটকেন্দ্রে, আরেকটা পরিবেশগত। 

“ভোটকেন্দ্রের বিষয়ে বলেছি, আমাদের ১৪ থেকে ১৮ জনের টিম কাজ করে; বাইরে সিকিউরিটি ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা পুলিশের এখতিয়ারাধীন।”

লোকবলের প্রশিক্ষণ, এআই অপব্যবহার রোধ, মিথ্য তথ্যসহ সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ টিম সবার সঙ্গে বসবে

সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)  প্রথম দিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

এতে লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে সংস্থাটির দিনুষা পণ্ডিতরত্নে, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চও উপস্থিত ছিলেন।

ইসির সঙ্গে বৈঠক শেষে লিনফোর্ড অ্যান্ড্রুজ, প্রথা অনুযায়ী, কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর নির্বাচন পর্যবেক্ষণে মহাসচিবের পক্ষ থেকে এই মিশন পাঠানো হয়েছে।

“সব অংশীজনের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়ন করতে এসেছি। আমরা ৩১ অক্টোবর পর্যন্ত এখানে থাকব। আগামী দিনগুলোতে মিশন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, আন্তর্জাতিক দাতা, কূটনৈতিক সম্প্রদায়, সংবাদমাধ্যম ও সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবে।”

আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ ধরে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।

প্রাক-নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি জানতে ইসিতে ইইউ প্রতিনিধি দল

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যুক্তরাজ্য সহায়তা করবে: ইসিকে সারাহ কুক

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি 'অনেক এগিয়ে নিয়েছি': সিইসি

সিইসির সঙ্গে ভোটের অভিজ্ঞতা বিনিময়ে অস্ট্রেলিয়ান মন্ত্রী

ভোটের সময় 'মব' সুবিধা করতে পারবে না: সিইসি