০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সিইসির সঙ্গে ভোটের অভিজ্ঞতা বিনিময়ে অস্ট্রেলিয়ান মন্ত্রী

“আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে আমাদের প্রস্তুতি কী, আমরা কি কি ভাবে আগাচ্ছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন অস্ট্রেলিয়ার এক মন্ত্রী।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী অ্যানি অ্যালি। এসময় ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ তিনি বলেন, “অস্ট্রেলিয়ান মাননীয় মন্ত্রী এসছিলেন। আন্তর্জাতিক বিষয় উনার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে আমাদের প্রস্তুতি কী, আমরা কি কি ভাবে আগাচ্ছি। সেই সঙ্গে ওনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করেছেন।”

এক প্রশ্নের জবাবে সচিব জানিয়েছেন, রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি। 

“পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ইসির সাথে আলোচনার সুযোগও নেই।”

বাংলাদেশে ভোটের দিনে যে সমস্ত ঘটনা ঘটে অস্ট্রেলিয়ায় তেমন কিছু ঘটে কী না এসব মতামত বিনিময় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আখতার আহমেদ বলেন, “বাড়তিটা যেটা হয়েছে, কোনোভাবে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, আমরা যেন সেটা উনাদের কাছে বলি। সহযোগিতার বিষয়ে যেটা আজকে আলোচনার ক্ষেত্রে এসছে সেটা হচ্ছে যে অপ্রযুক্তির অপব্যবহার। এটা কম প্রবলেম। আমরাও এটা নিয়ে কাজ করছি।”

 এ সৌজন্য সাক্ষাতে বিশেষন কোনো ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন আখতার আহমেদ।

তিনি বলেন, “এটার ব্যাপারে আমরা বলেছি এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, এবিউজ অব ইনফরমেশন, ফেক ইনফরমেশন। এই সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। এটা ওনাদেরও আছে বলেও জানিয়েছে। আমাদের ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে,-‘ব্যালট’; সেটাতে উনারা সহযোগিতা করছেন। এছাড়া বাড়তি সহযোগিতার সুযোগ যদি থাকে, তাহলে সেটা তারা জানাবেন।”