১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 12:43 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউটর মঈনুল করিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের দ্বিতীয় বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলার আসামিদের মধ্যে আরও আছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও শহীদুল হক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার শাপলা চত্বর এবং দেশের চারটি জেলায় হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানকে কেন্দ্র করে ‘৫৮টি হত্যাকাণ্ডের তথ্য’ তাদের তদন্তে উঠে এসেছে।

আসামির তালিকায় যাদের নাম

১. শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী

২. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী

৩. মো. শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

৪. হাসানুল হক ইনু, তৎকালীন তথ্য মন্ত্রী, জাসদ সভপতি

৫. শেখ ফজলুল করিম সেলিম, সাবেক মন্ত্রী

৬. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী

৭. মো. মাহবুবউল আলম হানিফ, সাবেক মন্ত্রী

৮. হাসান মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী

৯. আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক এমপি

১০. আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী

১১. মৃণাল কান্তি দাস, সাবেক এমপি

১২. জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী

১৩. দীপু মনি, সাবেক মন্ত্রী

১৪. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী

১৫. ওমর ফারুক চৌধুরী, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান

১৬. সালাউদ্দিন মাহমুদ ওরফে এসএম জাহিদ, সাবেক এমপি

১৭. ইমরান এইচ সরকার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র

১৮.  শাহরিয়ার কবির, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি

১৯. মোজামেল বাবু, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক

২০. ফারজানা রুপা, সাংবাদিক, একাত্তর টিভি

২১. হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি

২২. এ কে এম শহীদুল হক, তৎকালীন আইজিপি

২৩, মোহাম্মদ জাবেদ পাটওয়ারী, সাবেক আইজিপি

২৪. বেনজীর আহমেদ, সাবেক আইজিপি ও তৎকালীন ডিএমপি কমিশনার

২৫. মো. মোখলেছুর রহমান, তৎকালীন র‌্যাব মহাপরিচালক

২৬. জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান ও বিজিবির তৎকালীন ডিজি

২৭. জিয়াউল আহসান, সাবেক মেজর জেনারেল, এনটিএমসি প্রধান এবং তৎকালীন পরিচালক, র‌্যাব ইন্টেলিজেন্স

২৮. লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, তৎকালীন এডিজি (অপস), র‌্যাব

২৯. মোহা. আব্দুল জলিল মণ্ডল, সাবেক ডিআইজি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি

৩০. শেখ মুহাম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি; তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিবি

৩১. মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজি, এসবি; তৎকালীন অতিরিক্ত ডিআইজি, এসবি

৩২. মো. মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ; তৎকালীন যুগ্ম কমিশনার, ডিবি

৩৩. মো. আনোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত আইজি; তৎকালীন উপ কমিশনার, ডিএমপি

৩৪. মহা. আশরাফুজ্জামান, সাবেক ডিআইজি; তৎকালীন উপ কমিশনর, ডিএমপি

৩৫. এস এম মেহেদী হাসান, সাবেক অতিরিক্ত ডিআইজি; তৎকালীন এডিসি, মতিঝিল জোন, ডিএমপি

৩৬. মোহাম্মদ হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি; তৎকালীন ডিসি, লালবাগ বিভাগ, ডিএমপি

৩৭. বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি; তৎকালীন ডিসি, তেজগাঁও বিভাগ, ডিএমপি

৩৮. সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি; তৎকালীন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ

৩৯. মো. আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার; তৎকালীন এডিসি, মতিঝিল বিভাগ, ডিএমপি

৪০. এস এম শিবলী নোমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; তৎকালীন এসি, রমনা জোন, ডিএমপি

৪১. বি এম ফরমান আলী, পুলিশ পরিদর্শক; তৎকালীন ওসি, মতিঝিল থানা

শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ অগাস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় ৩২ জনের প্রাণহানির তথ্য দেয়।

মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।

এ ছাড়া চলতি বছরের ১৪ মে এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুরনো খবর-

শাপলা চত্বর মামলা: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত

শাপলা চত্বর 'হত্যাকাণ্ড': তদন্ত শেষ, ট্রাইব্যুনাল খুললেই অভিযোগপত্র দাখিল