১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় হোটেলে আগুন: বাংলাদেশিদের জন্য হেল্পলাইন

নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

কলকাতায় হোটেলে আগুন: বাংলাদেশিদের জন্য হেল্পলাইন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 06:45 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে উপ-হাই কমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশিদের বাংলাদেশে অবস্থানরত পরিবার-পরিজনের যোগাযোগের প্রয়োজনে এ হেল্পলাইন চালু করা হয়েছে।

জরুরি প্রয়োজনে উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

মোবাইল: +৯১ ৮২৭৪৮ ২১৩৫২

হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৭১৭ ২৯১২৬৬

বিকল্প নম্বর: +৯১ ৯১৯৯০ ৩৪২৬১১৯

মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে থাকা হোটেলে আগুন লাগে। তাতে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বাকি চারজনের মধ্যে আরো তিনজন বাংলাদেশি হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।